বাংলাদেশ ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে

রোববার থেকে বন্ধ থাকবে দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে থাকায় বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ের জন্য দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমেরিকা, ইসরায়েল ও ইরানের সংঘর্ষের কারণে আন্তর্জাতিকভাবে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তাই আমাদের দেশেও সাশ্রয়ী হতে হবে। আগামীকাল (রোববার) থেকে সব মার্কেটে আলোকসজ্জা বন্ধ রাখা হবে। এছাড়া অপ্রয়োজনীয় বাতিও বন্ধ রাখা হবে।”

এ বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে হেলাল উদ্দিন জানান, দেশজুড়ে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

অপরদিকে, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে, তাই উদ্বেগের কিছু নেই। তিনি রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত চালু করে তেল স্টকিং এবং অযথা মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

এই পদক্ষেপকে দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের একটি গুরুত্বপূর্ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য

রোববার থেকে বন্ধ থাকবে দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা

প্রকাশিত: ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬