শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৯:৪৫
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

‘আমি কোনো দলকে ভয় পাই না’—ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৪৬
শেয়ার: mail
‘আমি কোনো দলকে ভয় পাই না’—ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে জমে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি। ভোরের আলো ফোটার পরই গোয়ার ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে নামে লাল-সবুজের মেয়েরা। তীব্র গরম উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টার কঠোর অনুশীলনে ঘাম ঝরান মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমারা।

প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনের বড় অংশজুড়েই ছিল সেট পিস প্র্যাকটিস—কর্নার ও ফ্রি কিক নিয়ে আলাদা করে কাজ করেন ফুটবলাররা। ভারত ম্যাচকে সামনে রেখে পুরো দলকেই দেখা গেছে বেশ সিরিয়াস মুডে।

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলই ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করলেও গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে এই ম্যাচই নির্ধারণ করবে শীর্ষস্থান। গোল ব্যবধানে (+১১) এগিয়ে আছে ভারত, আর বাংলাদেশের অবস্থান (+২)। ফলে শীর্ষে উঠতে হলে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের সামনে।

ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেন, ভারত হোক বা নেপাল—আমি কোনো দলকেই ভয় পাই না। এই ম্যাচগুলোই খেলোয়াড়দের নিজেদের প্রমাণের বড় সুযোগ এনে দেয়।

মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানের সুযোগ হাতছাড়া হওয়া নিয়েও কথা বলেন তিনি। বাটলারের মতে, এমন ম্যাচ থেকে শেখার অনেক কিছু আছে এবং সুযোগ নষ্ট করাই মূল ঘাটতি ছিল।

তিনি ঋতুপর্ণা চাকমার প্রশংসা করে বলেন, সে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার, অনেক সম্ভাবনাময় এবং দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। একই সঙ্গে মনিকা চাকমার ফেরাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ভারতের বিপক্ষে কৌশল নিয়েও পরিকল্পনার কথা জানান বাংলাদেশ কোচ। তিনি বলেন, পরিকল্পনা ‘এ’ ও ‘বি’—সব ধরনের বিকল্প নিয়েই প্রস্তুত দল, এবং প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করেই মাঠে নামবে বাংলাদেশ।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ—২০২২ সাফে ৩-০ এবং ২০২৪ আসরে ৩-১ ব্যবধানে। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের মাটিতে নামছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩০ মে ২০২৬ | Globe kalprakash.com

‘আমি কোনো দলকে ভয় পাই না’—ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

বিস্তারিত কমেন্টে