বাংলাদেশ ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

দেবিদ্বারে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় তিন শতাধিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা মোকবুল হোসেন মুকবুল, বিএনপি নেতা গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আবুল কালাম আজাদ, ডা. মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন বিল্লু, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জুয়েল, সাবেক ছাত্রনেতা মো. বাছির ও সাবেক ছাত্রদল নেতা ইউছুফ রাজসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

দেবিদ্বারে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

প্রকাশিত: ০৪:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬