বাংলাদেশ ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি Logo ২০২৬ বিশ্বকাপ ঘিরে কানাডার মেগা প্রস্তুতি, স্লোগান ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ Logo ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী  Logo নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের Logo ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের উদ্যোগ নেবে পোল্যান্ড Logo রান্না করা গরুর মাংস উচ্চমানের পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা Logo ইরানে গোপন হামলায় জড়িত ছিল আরব আমিরাত: মার্কিন প্রতিবেদন Logo ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া অবস্থান পরিবর্তন নয়: পাকিস্তান

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান নিউইয়র্কের মেয়র মামদানির

সংগৃহীত ছবি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। অথচ এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

মামদানি বলেন, এ সংঘাতে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১৩ জন মার্কিন সেনাসদস্যও নিহত হয়েছেন, যারা আর কখনো নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন না।

তিনি অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপও বৃদ্ধি পেয়েছে।

নিউইয়র্কের মেয়র আরও বলেন, বিদেশে প্রাণহানি এবং দেশের ভেতরে কর্মজীবী পরিবারগুলোর ওপর আর্থিক বোঝা—দুটিই একই যুদ্ধের পরিণতি। এর দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ জনগণকেই।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানায়।

সূত্র: ডন, এক্স

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান নিউইয়র্কের মেয়র মামদানির
জনপ্রিয় সংবাদ

দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান নিউইয়র্কের মেয়র মামদানির

প্রকাশিত: ১০:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬