বাংলাদেশ ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৬ মে) হল প্রশাসন কর্তৃক প্রদান করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের আজ (২৬ মে) সন্ধ্যা ৭টার মধ্যে হলের নতুন অংশের গেটে রাখা নির্দিষ্ট খাতায় নিজেদের নাম, বিভাগ, কক্ষ নম্বর এবং মোবাইল নম্বর লিপিবদ্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘প্রতিবারের ন্যায় এ বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদের দিন রাতে হলে বিশেষ খাবারের আয়োজন করবো। সনাতনী শিক্ষার্থীদের কথা মাথায় রেখেও আমাদের ব্যবস্থা আছে।’

এ উদ্যোগের পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী আছেন যারা অর্থনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে হলে অবস্থান করেন। তারা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা মাথায় রেখেই আমাদের এই আয়োজন।’

বাকি চারটি আবাসিক হল—শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী এবং সুনীতি শান্তি—এর প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা যায়, বাকি হলগুলোতে এখন পর্যন্ত এ ধরনের আয়োজনের সম্ভাবনা নেই। ছুটিতে শিক্ষার্থীদের হলে অবস্থান না করার কারণেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা।

কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন বলেন, ‘ঈদের বন্ধে কোনো শিক্ষার্থী এই হলে অবস্থান করেন না, থাকলে আমরা সিদ্ধান্ত নিতাম।’

নওয়াব ফয়জুন্নেছা হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন, ‘এখন পর্যন্ত ঈদে কেউ হলে অবস্থান করেনি। আমরা খোঁজ নিচ্ছি, কেউ হলে থাকবেন কি না। এখন পর্যন্ত কাউকে পাইনি, থাকলে খাবারের ব্যবস্থা করবো।’

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মো. জনি আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল প্রভোস্ট কমিটি থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। তাছাড়া ভ্যাকেশনে হলে কোনো শিক্ষার্থী থাকেন না।’

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে প্রতি ঈদেই শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করে আসছে বিজয়-২৪ হল প্রশাসন।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

প্রকাশিত: ০৭:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬