বাংলাদেশ ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ হয়েছে ঈদ বোনাস

ফাইল ছবি

দেশের প্রায় সব পোশাক কারখানায় ঈদুল আজহার বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের মোট ২ হাজার ১৩৩টি চালু পোশাক কারখানার মধ্যে ২ হাজার ১২৫টি কারখানা ঈদ বোনাস দিয়েছে। যা মোট কারখানার ৯৯ দশমিক ৫৮ শতাংশ।

এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯০টি এবং চট্টগ্রামে ৩৩৫টি কারখানা শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে।

এ ছাড়া এপ্রিল মাসের বেতনও প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির তথ্যমতে, ২ হাজার ১২৮টি কারখানা এপ্রিলের বেতন দিয়েছে, যা মোট কারখানার ৯৯ দশমিক ৭২ শতাংশ।

বিজিএমইএ আরও জানিয়েছে, মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ২ হাজার ২৩টি কারখানা, যা মোট কারখানার ৯৪ দশমিক ৮০ শতাংশ।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ হয়েছে ঈদ বোনাস

প্রকাশিত: ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬