মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৮:২২

ইতালি থেকে রেমিট্যান্স পাঠাতে ফের শীর্ষে বাংলাদেশিরা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৫৫
শেয়ার: mail
ইতালি থেকে রেমিট্যান্স পাঠাতে ফের শীর্ষে বাংলাদেশিরা

সংগৃহীত ছবি

ইতালি থেকে নিজ দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ২০২৫ সালে ইতালি থেকে মোট ৮.৬ বিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় অংশই গেছে বাংলাদেশে।

ইতালির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকা দি ইতালিয়া এবং গবেষণা প্রতিষ্ঠান ফন্ডাজিওনে লেওনে মোয়ারেসা-এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১.৭ বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩০০ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এটি ইতালি থেকে মোট রেমিট্যান্সের ১৯.৬ শতাংশ। এই তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে ভারত ও মরক্কো।

মিলানে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রফিকুল আলম বলেন, প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠানোর ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি জানান, ২০১৯ সাল থেকে টানা ছয় বছর ইতালি থেকে রেমিট্যান্স গ্রহণে বাংলাদেশ শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একজন বাংলাদেশি প্রবাসী গড়ে মাসে প্রায় ৬৫৪ ইউরো দেশে পাঠান, যা অন্যান্য অভিবাসী গোষ্ঠীর তুলনায় বেশি। অনানুষ্ঠানিক চ্যানেলসহ মোট রেমিট্যান্সের পরিমাণ ৯.৯ থেকে ১২.৫ বিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোম্বার্দিয়া অঞ্চল থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়, এরপর রয়েছে লাৎসিও ও এমিলিয়া-রোমানিয়া অঞ্চল। রোম ও মিলান শহর থেকেই মূলত সবচেয়ে বেশি অর্থ আসে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ইতালি থেকে রেমিট্যান্স পাঠাতে ফের শীর্ষে বাংলাদেশিরা

বিস্তারিত কমেন্টে