মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৬:০৯

বিয়ের প্রতিশ্রুতি ও আপত্তিকর ছবি ফাঁসের অভিযোগে টলিউড অভিনেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩
শেয়ার: mail
বিয়ের প্রতিশ্রুতি ও আপত্তিকর ছবি ফাঁসের অভিযোগে টলিউড অভিনেতা গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিনেতা শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে কলকাতার বেলঘরিয়া এলাকা থেকে হরিদেবপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোবিজে একসঙ্গে কাজ করার সূত্রেই ওই অভিনেত্রীর সঙ্গে শ্যামসুন্দরের পরিচয় ও সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং গোপনে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

ভুক্তভোগী অভিনেত্রীর অভিযোগ, পরবর্তীতে শ্যামসুন্দর তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এমনকি তাঁদের কিছু আপত্তিকর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই অভিনেত্রী হরিদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমবার রাতে বেলঘরিয়া থেকে অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শ্যামসুন্দর সাহা একাধিক জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের প্রতিশ্রুতি ও আপত্তিকর ছবি ফাঁসের অভিযোগে টলিউড অভিনেতা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে