মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৬:৫৪

ঘরের মাঠে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২
শেয়ার: mail
ঘরের মাঠে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শেষ বাঁশি বেজে গেছে লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায়ের। তবে বিশ্বজয়ী এই মহাতারকাকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানোর ইচ্ছা এখনো রয়েছে আর্জেন্টাইনদের। বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকবে—এমনটা হয়তো কেউই ভাবেননি। কিন্তু মেসির অবসরের ঘোষণার পর মাঠে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)।

দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে সোমবার (৩১ আগস্ট) জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আবেগঘন বার্তায় তিনি বলেন, ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার ম্যাচটিই শেষ পর্যন্ত মেসির বিদায়ী ম্যাচ হয়ে থাকল। অথচ এএফএর মূল পরিকল্পনা ছিল, দেশের মাটিতে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে হোম দর্শকদের সামনে প্রিয় অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

ফিফার আগামী আন্তর্জাতিক উইন্ডো নির্ধারিত রয়েছে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ে আর্জেন্টিনার সামনে চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে, যার মধ্যে চীন সফরের পরিকল্পনাও ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দেশের মাটিতে সমর্থকদের সামনে মেসিকে এনে সংবর্ধনা দেওয়ার ভাবনা পুরোপুরি বাতিল হয়নি। তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেসির নিজস্ব সম্মতি।

এদিকে ঘরের মাঠে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞাজনিত কিছু জটিলতাও রয়েছে। বিশ্বকাপের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে পরবর্তী হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি রয়েছে। তবে শেষ পর্যন্ত মেসি সম্মতি দিলে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের মাটিতে আকাশি-সাদা জার্সিতে তাঁর ২১ বছরের অবিস্মরণীয় পথচলার আনুষ্ঠানিক বিদায় দেখার সুযোগ হতে পারে ভক্তদের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঘরের মাঠে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বিস্তারিত কমেন্টে