বাংলাদেশ ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।

রোববার (২৫ মে) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পুলিশ সুপার থানাপ্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মান, মামলার তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

এ সময় তিনি থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা ও অন্যান্য দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারসহ কোতয়ালী থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশিত: ০৮:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬