মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩১:৩৪
শিরোনাম
সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ফাঁসি কার্যকর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ফাঁসি কার্যকর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের আলবোর্জ প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার পর মোস্তাফা কিয়ান-কে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি যুদ্ধকালীন সময়ে ইসরায়েল–আমেরিকা সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কে একাধিক তথ্য পাঠান, যেখানে দেশের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট স্থাপনার অবস্থান ও বিবরণ ছিল বলে অভিযোগ আনা হয়।

কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়—তথ্য পাঠানোর কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় আলবোর্জ প্রদেশের আদালতে। আদালতে উপস্থাপিত প্রমাণ, মোবাইল ডিভাইস ও যোগাযোগ নেটওয়ার্ক বিশ্লেষণসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

পরে সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে। রোববার ভোরে দণ্ড কার্যকর করা হয় বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কঠোর অবস্থান বজায় রাখার অংশ হিসেবেই দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ফাঁসি কার্যকর

বিস্তারিত কমেন্টে