বাংলাদেশ ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

হজ উপলক্ষে মক্কাজুড়ে ব্যাপক উন্নয়ন ও প্রস্তুতি সম্পন্ন

সংগৃহীত ছবি

পবিত্র হজ সামনে রেখে মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। হাজিদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেতু, সড়ক, টানেল ও আলোকসজ্জা ব্যবস্থায় নজরকাড়া উন্নয়ন করা হয়েছে।

চলতি ১৪৪৭ হিজরি হজ মৌসুমকে সামনে রেখে মক্কা ও পবিত্র স্থানগুলোর গুরুত্বপূর্ণ সড়কে ৯২টি প্রধান সংযোগস্থলের উন্নয়নকাজ শেষ হয়েছে। পাশাপাশি হাজিদের চলাচল সহজ করতে ৬২টি পথচারী ও যানবাহন চলাচলের টানেল ও আন্ডারপাস প্রস্তুত করা হয়েছে।

হজযাত্রীদের দিকনির্দেশনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে এক লাখ ১০ হাজার রৈখিক মিটারেরও বেশি নির্দেশক চিহ্ন ও বিশেষ রঙ ব্যবহার করা হয়েছে, যাতে ভিড়ের মধ্যেও সহজে গন্তব্যে পৌঁছানো যায়।

এছাড়া আলোকসজ্জা ব্যবস্থায়ও বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। পবিত্র স্থান ও সংযোগ সড়কে তিন লাখ ৩০ হাজারের বেশি লাইটিং ইউনিট সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে এক লাখ ৫০ হাজার আলোকস্তম্ভ চালু করা হয়েছে, যাতে রাতেও সর্বোচ্চ দৃশ্যমানতা ও নিরাপত্তা নিশ্চিত থাকে।

পুরো অবকাঠামো সচল রাখতে সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এর আওতায় বিপুল পরিমাণ সড়ক নির্মাণ ও সংস্কার, সড়কের উপরিভাগ উন্নয়ন এবং বহু সেতু ও সুড়ঙ্গ আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে।

হজ মৌসুমে পৌরসেবা কার্যক্রম আরও গতিশীল করতে চার হাজার ৫০০-এর বেশি নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। তারা পরিচ্ছন্নতা, দিকনির্দেশনা, জনসচেতনতা ও জরুরি সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিচ্ছেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

হজ উপলক্ষে মক্কাজুড়ে ব্যাপক উন্নয়ন ও প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৩:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬