মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৯:২৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

ইরান যুদ্ধের ৪০ দিনে ৪২টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র, কংগ্রেস প্রতিবেদনের দাবি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
ইরান যুদ্ধের ৪০ দিনে ৪২টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র, কংগ্রেস প্রতিবেদনের দাবি

সংগৃহীত ছবি

ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন কংগ্রেসের একটি সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ৪০ দিনে অন্তত ৪২টি যুদ্ধবিমান ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ক্ষতির পেছনে শত্রুপক্ষের আঘাত, নিজেদের বাহিনীর ভুল গোলাবর্ষণ (ফ্রেন্ডলি ফায়ার) এবং বিভিন্ন যুদ্ধকালীন দুর্ঘটনা দায়ী। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতির মধ্যে রয়েছে এমকিউ-৯ রিপার ড্রোন, এফ-১৫ই স্ট্রাইক ইগল, এফ-৩৫এ স্টেলথ ফাইটার, এ-১০ থান্ডারবোল্ট, কেসি-১৩৫ ট্যাংকার, ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানসহ বিভিন্ন ধরনের সামরিক বিমান ও হেলিকপ্টার।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু বিমান কুয়েত, ইরাক এবং সৌদি আরবের ঘাঁটিতে সংঘটিত হামলা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি এফ-৩৫এ বিমান ইরানি স্থলবাহিনীর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

ক্ষয়ক্ষতির কারণে প্রতিস্থাপন ও মেরামতে প্রায় ৭ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেন্টাগন ইতোমধ্যে মোট ব্যয়ের প্রাক্কলন ২৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৯ বিলিয়ন ডলারে উন্নীত করেছে বলেও দাবি করা হয়।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানকে সফল বলে দাবি করলেও কংগ্রেস প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাশার তুলনায় বেশি ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে সূত্র হিসেবে প্রেসটিভি উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

ইরান যুদ্ধের ৪০ দিনে ৪২টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র, কংগ্রেস প্রতিবেদনের দাবি

বিস্তারিত কমেন্টে