মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১২:০২
শিরোনাম
৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:২০
শেয়ার: mail
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন প্রধান কোচের নাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলি।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। জার্মানিতে জন্ম হলেও খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ডুলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি।

১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন, আর ১৯৯৮ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন। ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। বায়ার লেভারকুসেন ও শালকের ও এফসি কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন তিনি।

শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ এবং কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা। কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

তার অধীনেই প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয় ফিলিপাইন। সবশেষে গায়ানার ফুটবল দলের কোচ ছিলেন ডুলি। বাংলাদেশের দায়িত্ব নিতে সম্প্রতি সেই পদ ছাড়েন তিনি। ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন শুরু হবে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

kalprakash.com/SS 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

বিস্তারিত কমেন্টে