বাংলাদেশ ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ১

নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় শাপলা খাতুন (৩০) নামে অপর এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের সিরাজীপুর গ্রামের ‘সুপার’ নামক ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদু আলীর ছেলে। আহত শাপলা খাতুন একই উপজেলার যোদদৈবকী গ্রামের মোহাম্মদ ফিরোজ শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও সিরাজীপুর গ্রামের ‘সুপার’ ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে আকস্মিক বজ্রপাত হলে সেখানে কর্মরত এসকেন আলী ও শাপলা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। ইটভাটার অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ১

প্রকাশিত: ০৭:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬