বাংলাদেশ ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের অবনতির ভয়াবহ প্রতিফলন।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, যেখানে শিশুরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।

তিনি আরও বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, শিশুদের মধ্যে সম্মানবোধ, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই দেশের ভবিষ্যৎ নিরাপদ করার মূল ভিত্তি।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত: ১২:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬