রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১১:৩৯

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৩২
শেয়ার: mail
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষদের রাজধানীতে ফেরার যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে ফিরতি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে ছাড়া হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ফিরতি যাত্রার শতভাগ টিকিট এবার অনলাইনেই বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে ৩১ মে যাত্রার টিকিট।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের যাত্রার টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এছাড়া একাধিক যাত্রীর জন্য টিকিট কাটতে হলে সহযাত্রীদের নাম উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে গত ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সেদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছিল। পরে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে পর্যন্ত যাত্রার টিকিটও বিক্রি সম্পন্ন করে রেলওয়ে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে ঈদযাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির পুরো সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ রেলওয়ে

kalprakash.com/SAS

ট্যাগসমূহ: ঈদ ট্রেন

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

বিস্তারিত কমেন্টে