বাংলাদেশ ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক ভেষজ উপাদান

সংগৃহীত ছবি

বাঙালির দৈনন্দিন জীবনে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা খুবই সাধারণ। তেল-মসলাযুক্ত বা ভারী খাবার খাওয়ার পর অনেকেরই বুক জ্বালা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, বমি ভাব বা পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। সাধারণত এসব সমস্যা কমাতে অনেকে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ ব্যবহার করেন, তবে চিকিৎসকদের মতে ঘন ঘন এসব ওষুধের ওপর নির্ভরতা শরীরের জন্য ভালো নয়। তাই প্রাকৃতিকভাবে সমাধান পেতে রান্নাঘরের কিছু ভেষজ উপাদান বেশ কার্যকর হতে পারে।

মৌরি গ্যাস্ট্রিক কমাতে খুব পরিচিত একটি উপাদান। খাবার শেষে মৌরি চিবিয়ে খেলে এটি হজমে সহায়তা করে এবং পেট ফাঁপার সমস্যা কমায়। এটি পরিপাকতন্ত্রকে শান্ত রাখতেও সাহায্য করে। জিরাও গ্যাস ও অ্যাসিডিটির ক্ষেত্রে বেশ উপকারী। জিরে ভেজানো পানি বা জিরা পানি পান করলে ঢেকুর, অ্যাসিড রিফ্লাক্স ও অতিরিক্ত গ্যাস কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে।

আদা পেটের জ্বালাপোড়া ও প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হজমকে দ্রুত করে, ফলে অ্যাসিডিটি কমে। আদা পানিতে ফুটিয়ে বা কাঁচা অবস্থায় চিবিয়ে খাওয়া যেতে পারে। এলাচও পেটের জন্য উপকারী একটি মসলা, যা বদহজম ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। এলাচ চিবিয়ে খাওয়া বা এলাচ চা পান করলে ভালো উপকার পাওয়া যায়।

তুলসি পাতাও গ্যাস্ট্রিক ও অম্বল কমাতে কার্যকর। তুলসি পাতার পানি পান করলে বদহজম ও পেটের অস্বস্তি কমে এবং এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাঝে মাঝে অনিয়মিত খাবারের কারণে গ্যাস হলে এসব ঘরোয়া উপায় কাজে লাগে, কিন্তু সমস্যা যদি নিয়মিত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

kalprakash.com/SS

বুধবার, ২০ মে ২০২৬
গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক ভেষজ উপাদান
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক ভেষজ উপাদান

প্রকাশিত: ০৫:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬