বাংলাদেশ ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকেও টপকে গেল বাংলাদেশ

পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই দুর্দান্ত সাফল্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে এখন প্রশ্ন উঠেছে— টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ কি সত্যিই তৈরি হচ্ছে বাংলাদেশের সামনে?

সিরিজ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল আট নম্বরে। প্রথম টেস্ট জয়ের পর এক ধাপ এগিয়ে ছয়ে উঠে আসে দল। আর দ্বিতীয় টেস্টেও জয়ের পর ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে টাইগাররা।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার ও একটি ড্র থেকে তাদের শতকরা পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮.৩৩। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ভারতের শতকরা পয়েন্ট ৪৮.১৫। তারা জিতেছে চারটি ম্যাচ, হেরেছে চারটি এবং ড্র করেছে একটি।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচ শেষে তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তিন ম্যাচে যাদের শতকরা পয়েন্ট ৭৭.৭৮। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে ৭৫.০০ নিয়ে আছে তিন নম্বরে। দুই ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশের অবস্থান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। তবে এখানে মোট পয়েন্ট নয়, হিসাব করা হয় শতকরা প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে। তাই ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ধারাবাহিকভাবে ভালো ফল করে এই হার আরও বাড়াতে হবে।

বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শান্তদের পরবর্তী দুটি সিরিজ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজগুলোতে ভালো ফল করতে পারলে ফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি হতে পারে বাংলাদেশের।

চক্র শেষ হবে আগামী বছরের জুনে। তার আগে শীর্ষ দুইয়ে থাকতে পারলেই প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।

kalprakash.com/SS

বুধবার, ২০ মে ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬