বাংলাদেশ ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

‎পাবিপ্রবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে সাজ্জাদ-সম্রাট ‎

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্রাট আকবর।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক  সম্পাদক শারফিন চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেরিন জামান, কোষাধ্যক্ষ মোতমাইন্না খাতুন, ডকুমেন্টেশন সম্পাদক  ফয়সাল মাহমুদ,   প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত আবির, আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা বিষয়ক সম্পাদক তাসমিন জাহান জান্নাতুল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়,
‎তথ্য অনুসন্ধান ও তদন্ত বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালহা, গবেষণা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাসদিদ আলিফ তুবা, নারী বিষয়ক সম্পাদক সুমনা রয়, শিশু বিষয়ক সম্পাদক মারিয়া ইসলাম তাজিন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্দুর রব জিকু ও দেবজ্যোতি চক্রবর্তী দূর্জয়।

‎নতুন এ কমিটির সাধারণ সম্পাদক সম্রাট আকবর বলেন, আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত গৌরবের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। আমি বিশ্বাস করি, মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের ন্যায্য দাবি তুলে ধরা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ করতে। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সততা, দায়িত্ববোধ ও ঐক্যের মাধ্যমে কাজ করে যেতে চাই।

‎সভাপতি সাজ্জাদুল ইসলাম বলেন, আমি Human Rights Defenders Society–এর পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে নতুন এ কমিটির সকলকে অভিনন্দন জানাই। এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, বরং মানবাধিকার, ন্যায়বিচার ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি বড় অঙ্গীকার।
‎আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় হলো সচেতনতা ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম স্থান। আমরা ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং মানবিক সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি। সবাইকে সঙ্গে নিয়ে একটি ইতিবাচক, দায়িত্বশীল ও মানবিক সংগঠন হিসেবে Human Rights Defenders Society–কে এগিয়ে নিতে চাই।

বুধবার, ২০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

‎পাবিপ্রবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির যাত্রা শুরু, নেতৃত্বে সাজ্জাদ-সম্রাট ‎

প্রকাশিত: ০২:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬