বাংলাদেশ ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট। ছবি: সংগৃহীত

নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নতুন এ নোট ইস্যু কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি সরবরাহ করা হবে।

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার-এর স্বাক্ষরযুক্ত এই নোট ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের আওতায় ছাপানো হয়েছে।

নতুন নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ-এর ছবি ব্যবহার করা হয়েছে। মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা রাখা হয়েছে। পেছনের অংশে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি। পুরো নোটে হালকা গোলাপি রঙের প্রাধান্য রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘৫’ এবং সরকারি মনোগ্রাম যুক্ত করা হয়েছে। এছাড়া নোটে বিশেষ নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্ট প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।

এদিকে গভর্নর মোস্তাকুর রহমান-এর স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোটও বাজারে ছাড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও একই স্বাক্ষরে প্রকাশ করা হবে।

চব্বিশের আন্দোলনের পর নতুন নকশার নোট চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সিরিজে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

প্রকাশিত: ০৪:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬