বাংলাদেশ ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

চীনের হয়ে অবৈধ এজেন্টের কাজের অভিযোগে ক্যালিফোর্নিয়ার মেয়র আইলিন ওয়াংয়ের পদত্যাগ ও স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং পদত্যাগের পর চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে শহরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আইলিন ওয়াং চীনের স্বার্থে অবৈধ বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার বিষয়টি স্বীকার করে একটি ফৌজদারি মামলায় দোষ স্বীকারে সম্মত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতে বলা হয়েছে, তিনি ও তার এক সহযোগী স্থানীয় পর্যায়ে চীনের স্বার্থে প্রভাব বিস্তার এবং একটি চীনা-আমেরিকান সংবাদমাধ্যমের মাধ্যমে বেইজিংপন্থি প্রচারণা চালান। তবে তারা আইন অনুযায়ী বিদেশি সরকারের হয়ে কাজ করার বিষয়টি নিবন্ধন করেননি।

দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

প্রায় ৫৬ হাজার জনসংখ্যার আর্কাডিয়া শহরটি বড় চীনা-আমেরিকান সম্প্রদায়ের কারণে ‘চাইনিজ বেভারলি হিলস’ নামেও পরিচিত, যেখানে প্রায় অর্ধেক বাসিন্দা চীনা বংশোদ্ভূত।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো সম্প্রদায়কে এ ঘটনার সঙ্গে জড়িয়ে দেখা উচিত নয় এবং তারা ফেডারেল তদন্তে সহযোগিতা করছে।

আইলিন ওয়াংয়ের আইনজীবীরা জানিয়েছেন, তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং আদালতের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আগামী ২৯ মে এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

চীনের হয়ে অবৈধ এজেন্টের কাজের অভিযোগে ক্যালিফোর্নিয়ার মেয়র আইলিন ওয়াংয়ের পদত্যাগ ও স্বীকারোক্তি

প্রকাশিত: ০১:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬