বাংলাদেশ ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে ১০০০ কিমি রেঞ্জ

দেশের বাজারে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের নতুন ধারা আনতে তিনটি নতুন মডেলের গাড়ি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল নির্মাতা প্রতিষ্ঠান BYD। রবিবার (১৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে এসব মডেল আনুষ্ঠানিকভাবে বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।

নতুন মডেলগুলো হলো BYD Seal 5, BYD Seal 6 এবং BYD Sealion 6 AWD। এর মধ্যে Seal 5 হলো প্লাগ-ইন হাইব্রিড সেডান, যা ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে প্রায় ১০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম বলে জানানো হয়েছে। অন্যদিকে সম্পূর্ণ বৈদ্যুতিক Seal 6 এক চার্জে প্রায় ৪১০ কিলোমিটার চলতে পারে।

প্রিমিয়াম SUV হিসেবে আনা হয়েছে Sealion 6 AWD, যা একটি অল-হুইল ড্রাইভ হাইব্রিড গাড়ি। এতে পিওর ইলেকট্রিক মোডে প্রায় ১২৮ কিলোমিটার রেঞ্জ, ১৫.৬ ইঞ্চি স্মার্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফসহ আধুনিক ফিচার রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন মডেলগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সক্ষমতা ও প্রিমিয়াম অভিজ্ঞতার কথা বিবেচনায় রেখে। Seal 5-এর দাম প্রায় ৩৮ লাখ ৯০ হাজার টাকা, Seal 6 প্রায় ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং Sealion 6 AWD প্রায় ৭১ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিওয়াইডির কর্মকর্তারা জানান, প্রতিটি গাড়িতে তাদের নিজস্ব Blade Battery প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা নিরাপত্তা ও ব্যাটারির স্থায়িত্ব বাড়ায়। নতুন এই গাড়িগুলো বাংলাদেশের ইভি বাজারে স্মার্ট ও টেকসই পরিবহনের নতুন দিগন্ত খুলে দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

বিওয়াইডির ৩ নতুন গাড়ি দেশের বাজারে, মিলবে ১০০০ কিমি রেঞ্জ

প্রকাশিত: ০৫:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬