বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।
গত ১৩ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীদের শাখা পরিচালনা, নিয়ন্ত্রক বিধি, ঋণদান কার্যক্রম, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে।
এ পদে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫০ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে।
নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহীরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 






















