বাংলাদেশ ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানিসংকটে চাপ বাড়ছে শিল্প ও সেবা খাতে: অর্থনীতিবিদদের সতর্কতা

দেশের অর্থনীতি বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি অনিশ্চয়তার কারণে এক ধরনের বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই) ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

সেমিনারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং শিল্প খাতের উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা ও ব্যাংকিং খাতের দুর্বলতা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও জানান, বাস্তব পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার জন্য ডিসিসিআই ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)’ চালুর উদ্যোগ নিয়েছে, যাতে নীতিনির্ধারক ও উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

গবেষণা উপস্থাপনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের তথ্যের ভিত্তিতে পরিচালিত জরিপে ৭৬২ জন ব্যবসায়ী ও উদ্যোক্তার মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, জ্বালানিসংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না।

এছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় ভোগ ব্যয় কমছে, যার সরাসরি প্রভাব পড়ছে সেবা খাতে।

বক্তারা কৃষি উৎপাদন স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা উন্নত করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া এবং শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সেমিনারে অংশ নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা বলেন, বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার, ব্যবসা সহজীকরণ, পুঁজিবাজার শক্তিশালীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই। পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাঠামোগত সংস্কার ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানিসংকটে চাপ বাড়ছে শিল্প ও সেবা খাতে: অর্থনীতিবিদদের সতর্কতা

প্রকাশিত: ০১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬