বাংলাদেশ ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন’।

‎শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা.শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

‎সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু, ড. মাসুদ রানা সরকার এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

‎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৬৪ জন শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক চাপ, ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে উদ্বেগ, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা নিয়মিত কাউন্সেলিং, সময় ব্যবস্থাপনা, ইতিবাচক চিন্তাভাবনা এবং সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

‎এ বিষয়ে আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, “উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মানসিক চাপ একটি বাস্তব চ্যালেঞ্জ। এ ধরনের কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চাপ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। আইকিউএসি’র উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক শিক্ষাজীবন গঠনে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”

রবিবার, ১৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬