বাংলাদেশ ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ Logo উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা Logo ওমানে গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনের সহায়তায় বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ সরকারের

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো চীনের সহায়তায় আবারও চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আইসিসিবিতে আয়োজিত বাংলাদেশ চায়না গ্রীন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চীনকে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের পাট শিল্পের উন্নয়নে চীনের প্রযুক্তিগত সহায়তাও কামনা করেন শিল্পমন্ত্রী।

এ সময় ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চীন কাজ করছে এবং গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

গ্রিন টেক্সটাইল শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শন, সেমিনার এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ১৬ মে এটি শেষ হবে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ

চীনের সহায়তায় বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ সরকারের

প্রকাশিত: ০১:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬