সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) সিনিয়র ম্যানেজার/টিম লিড পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১২ মে ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদে নির্ধারিত পদসংখ্যা উল্লেখ করা হয়নি। প্রার্থীদের জন্য এমবিবিএস অথবা জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান, স্বাস্থ্য ব্যবস্থা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি জনস্বাস্থ্য কর্মসূচি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরিটি পূর্ণকালীন (ফুলটাইম) এবং কর্মস্থল ঢাকার বনানীতে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে পারবে। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা এসএমসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন: https://www.smc-bd.org
আবেদনের শেষ তারিখ ২৩ মে ২০২৬।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























