বাংলাদেশ ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মধ্যপ্রাচ্য সংকটে পাকিস্তানের ভূমিকায় প্রশংসা চীনের, সমর্থন অব্যাহত রাখার ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে চীন। পাশাপাশি ইসলামাবাদের কূটনৈতিক উদ্যোগে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে তিনি এ অবস্থান তুলে ধরেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইসহাক দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ওয়াং ইকে অবহিত করেন। তিনি এ প্রচেষ্টায় চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ইসহাক দার আশা প্রকাশ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন ও পাকিস্তানের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

অন্যদিকে, চীনা পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মধ্যস্থতামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, ইসলামাবাদ সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান ভবিষ্যতেও আত্মবিশ্বাসের সঙ্গে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ওয়াং ই আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় বেইজিং সমর্থন অব্যাহত রাখবে।
তিনি জানান, চীনও নিজস্ব উদ্যোগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

kalprakash.com/SS

বুধবার, ১৩ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মধ্যপ্রাচ্য সংকটে পাকিস্তানের ভূমিকায় প্রশংসা চীনের, সমর্থন অব্যাহত রাখার ঘোষণা

প্রকাশিত: ০১:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬