বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু

দেশের স্টার্টআপ খাতে প্রথমবারের মতো সংগঠিতভাবে যুক্ত হলো ব্যাংকিং খাত। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে চালু হয়েছে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফান্ডটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৪২৫ কোটি টাকা বা ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই তহবিল। অংশগ্রহণকারী ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার এক শতাংশ এ তহবিলে জমা দেবে। ফলে এটি এককালীন নয়, বরং ধারাবাহিক বিনিয়োগভিত্তিক একটি তহবিল হিসেবে পরিচালিত হবে।

ফান্ডটি মূলত সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, একাধিক ব্যাংকের যৌথ ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও এই তহবিলে যুক্ত হবে।

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের বড় সমস্যা ছিল অর্থায়ন ও জামানত সংকট। নতুন এই প্ল্যাটফর্ম সেই বাধা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, স্টার্টআপ বিনিয়োগ কোম্পানি গঠন দেশের উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংক ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছিল। পরবর্তীতে ব্যাংকগুলোর মুনাফার এক শতাংশ স্টার্টআপ খাতে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও জানান, আগামী ৩০ জুনের পর বাংলাদেশ ব্যাংকের ‘বি-কিউআর’ ছাড়া অন্য কোনো প্রোপ্রাইটারি কিউআর কোড ব্যবহার করা যাবে না। এর ফলে বিভিন্ন অপারেটরের গ্রাহকদের মধ্যে সহজে ডিজিটাল লেনদেন সম্ভব হবে।

বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এই প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের স্বপ্ন ও পেশাদার বিনিয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। বিএসআইসি জানিয়েছে, ২০২৬ সালের শেষ হওয়ার আগেই প্রথম তিনটি বিনিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু

প্রকাশিত: ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬