বাংলাদেশ ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক দুর্বল করতে ‘বট বাহিনী’ ব্যবহার করছে পাকিস্তান: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দুর্বল করতে কয়েকটি দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রচারণা চালাচ্ছে, যার মধ্যে পাকিস্তানও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস ওভারটাইম’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, এসব দেশ ভুয়া অ্যাকাউন্ট বা ‘বট ফার্ম’ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী মতামত ছড়িয়ে দিচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যায় এবং ওয়াশিংটন–তেল আবিব জোট দুর্বল হয়।

তিনি বলেন, এসব কার্যক্রম খুবই কৌশলে পরিচালিত হচ্ছে। কখনও এমন ভুয়া পোস্ট তৈরি করা হয় যেখানে একজন ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, কিন্তু পরে অনুসন্ধানে দেখা যায় সেটি ভিন্ন দেশ থেকে পরিচালিত।

নেতানিয়াহু আরও দাবি করেন, সামরিক সংঘাতের পাশাপাশি ইসরায়েলকে এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘যুদ্ধ’ মোকাবিলা করতে হচ্ছে, যাকে তিনি তথ্যযুদ্ধ বা মিডিয়া ফ্রন্ট হিসেবে উল্লেখ করেন।

তিনি এই পরিস্থিতিকে তুলনা করেন আধুনিক যুদ্ধবিমান ও পুরনো সামরিক শক্তির মধ্যে অসম লড়াইয়ের সঙ্গে। একইসঙ্গে বলেন, এই ধরনের প্রভাব বিস্তার মোকাবিলায় গণতান্ত্রিক উপায়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে এবং তরুণদের মন জয় করার কৌশল নিতে হবে।

তবে তিনি সেন্সরশিপের পক্ষে নন বলেও মন্তব্য করেন এবং বলেন, স্বৈরতান্ত্রিক পদ্ধতি নয়, বরং গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক দুর্বল করতে ‘বট বাহিনী’ ব্যবহার করছে পাকিস্তান: নেতানিয়াহু

প্রকাশিত: ০২:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬