বাংলাদেশ ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটিতে দুই সেতুতে বিশ্বকাপের রঙ: একটির নাম ‘ব্রাজিল’, অন্যটি ‘আর্জেন্টিনা’

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের পাহাড়ি জেলা রাঙামাটিতে শুরু হয়েছে এক ব্যতিক্রমী উৎসব। কাপ্তাই হ্রদের ওপর পাশাপাশি নির্মিত দুটি সেতু এখন রূপ নিয়েছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগের প্রতীকে।

রাঙামাটি সদরের আসামবস্তি এলাকায় থাকা এই দুটি সেতুকে স্থানীয়রা ইতোমধ্যেই আলাদাভাবে ডাকতে শুরু করেছেন—একটি ‘ব্রাজিল সেতু’, অন্যটি ‘আর্জেন্টিনা সেতু’। একটিতে হলুদ-সবুজ রঙের আধিপত্য, অন্যটিতে আকাশি-সাদা রঙে সাজানো হয়েছে পুরো কাঠামো।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজেদের মতো করে তৈরি করছেন উৎসবের পরিবেশ। সন্ধ্যা নামলেই দুই সেতুতে জমে উঠছে আড্ডা, আলোচনা আর প্রিয় দলকে ঘিরে উত্তেজনা।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক হেলাল জানান, ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয় তার জীবনের অন্যতম আনন্দের স্মৃতি। এবারও তিনি মেসিদের হাতেই ট্রফি দেখতে চান।

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও কম নয়। তাদের মতে, দীর্ঘদিন শিরোপা না পেলেও ব্রাজিল সবসময়ই শক্তিশালী দল, আর নতুন করে রাঙানো সেতুটি তাদের আশা-আকাঙ্ক্ষারই প্রতীক।

বিশ্বকাপ এলেই পুরো এলাকা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়—হলুদ-সবুজ বনাম আকাশি-সাদা। কাপ্তাইয়ের এই দুই সেতু এখন শুধু যোগাযোগের অবকাঠামো নয়, বরং ফুটবলপ্রেম, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতার এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

রাঙামাটিতে দুই সেতুতে বিশ্বকাপের রঙ: একটির নাম ‘ব্রাজিল’, অন্যটি ‘আর্জেন্টিনা’

প্রকাশিত: ০১:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬