বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫৩:০৫
শিরোনাম
● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৯
শেয়ার: mail
যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও শিক্ষকদের সংবর্ধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

রোববার (২২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার হিসেবে কলমদানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রিয়াদ পারভেজ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সৎ থাকার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কর্মসূচিগুলো সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে যোগ্য ব্যক্তিদের ওপর সাংগঠনিক দায়িত্ব অর্পণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এ সময় উপস্থিত শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব তাঁর বক্তব্যে বলেন, অ্যাসোসিয়েশনের কার্যক্রম কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঝিনাইদহের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের খোঁজখবর রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকাও সংগঠনের অন্যতম লক্ষ্য।

তিনি সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগের কথা তুলে ধরেন। বক্তব্য শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষকদের হাতে উপহার তুলে দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াহিদুজ্জামান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আলামিন বিশ্বাস, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের প্রভাষক সোহেল রানা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা হাসান।

এ সময় সংগঠনের সদস্য, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে