শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৩:২২
শিরোনাম
● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অঙ্গসংগঠনের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২২
শেয়ার: mail
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

রোববার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মো. শরীফুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বিস্তারিত কমেন্টে