বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৭:২৫
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন, প্রথম ম্যাচ গোলশূন্য ড্র

মো. নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
মো. নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন, প্রথম ম্যাচ গোলশূন্য ড্র

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এবারের আসরে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদ অংশগ্রহণ করছে। অনুষদগুলো হলো—মাৎস্যবিজ্ঞান, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ এবং এগ্রিকালচার অনুষদ।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কৃষি অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আবু হাসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা আগামী ১২ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ক্রীড়াচর্চার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন, প্রথম ম্যাচ গোলশূন্য ড্র

বিস্তারিত কমেন্টে