বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৫:২৭
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

একটি ভোটও যেন ঘরে পড়ে না থাকে: আব্দুল জব্বার

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
একটি ভোটও যেন ঘরে পড়ে না থাকে: আব্দুল জব্বার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের পক্ষে নির্বাচনী মাঠে সরব রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের হাজরউদ্দীন এলাকায় এক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বক্তব্য দেন। বক্তব্যে তিনি আগামী ২৯ তারিখের উপনির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বক্তব্যকালে আব্দুল জব্বার বলেন, আমাদের একটি ভোটও বাড়িতে ফেলে রাখা যাবে না। ২৯ তারিখ সকালে সবাইকে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা আগে বিভ্রান্তি ছড়িয়েছিল, দেশের মানুষ এখন তাদের আসল রূপ বুঝে গেছে। মিথ্যা আশ্বাস ও প্রলোভনে প্রলুব্ধ না হয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠক ও গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রার্থী মির্জা ফয়সাল আমিনের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

একটি ভোটও যেন ঘরে পড়ে না থাকে: আব্দুল জব্বার

বিস্তারিত কমেন্টে