শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৬:৫১
শিরোনাম
● কসবা–আখাউড়া সড়ক যেন মরণফাঁদ, সংস্কারে মানববন্ধন ● জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন ● কসবায় ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● কসবা–আখাউড়া সড়ক যেন মরণফাঁদ, সংস্কারে মানববন্ধন ● জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন ● কসবায় ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য

সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন

চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক গাজী নুরুল হক শাহ এবং সহপ্রচারসম্পাদক রাসেল সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত হুমকি, হামলা ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি প্রদর্শনের এমন অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা শুধু ওই সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকারের ওপরও আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের হুমকি ও হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও ঘোষণা দেন, অতি শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে মার্চ টু পুলিশ কমিশনার কর্মসূচি পালন করা হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের ওপর হুমকি-হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে