শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:৩৬
শিরোনাম
● কসবা–আখাউড়া সড়ক যেন মরণফাঁদ, সংস্কারে মানববন্ধন ● জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন ● কসবায় ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● কসবা–আখাউড়া সড়ক যেন মরণফাঁদ, সংস্কারে মানববন্ধন ● জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন ● কসবায় ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য

ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক ব্যক্তিরা রয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমারের নেতৃত্বে অভিযানে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) উপস্থিত ছিলেন। অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে ঈশ্বরদী থানায় নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

বিস্তারিত কমেন্টে