শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩৯:৫৬
শিরোনাম
● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি

আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। গত পাঁচ সপ্তাহের দারুণ সাড়ার পর গতকাল ষষ্ঠ সপ্তাহেও বসেছে গাড়ি কেনাবেচার এ বিশাল আয়োজন। মানুষের আগ্রহ বাড়ায় বাজারের ব্যাপ্তি বেড়েছে, আগের তুলনায় সময়ও বাড়ানো হয়েছে এক ঘণ্টা। গতকাল দিনভর বৃষ্টি হওয়ার পরও সুপার সেল কার বাজারে ভিড় বেড়েছে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজারে প্রতি শুক্রবার এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

গতকাল সুপার সেল কার বাজারে দেখা যায়, আইসিসিবি এক্সপো ভিলেজের বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু ভেতরে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে বাজারটি। কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতার উৎসাহ-উদ্দীপনা ও ব্যস্ততায় বৃষ্টির দিনেও প্রাণবন্ত হয়ে উঠেছে এ বাজার।

দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এখানে এসেছেন এবং বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। কোনো ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। আবার প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িটিও দালালমুক্ত পরিবেশে বিক্রি করা যাচ্ছে।

আয়োজকরা জানান, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে মিলছে সব ধরনের গাড়ি। রোদ-বৃষ্টিতেও গাড়ি কেনাবেচায় কোনো সমস্যা হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত ও দালালমুক্ত পরিবেশে চলছে এ কার বাজার। আলাদাভাবে শোরুমে শোরুমে ঘুরে গাড়ি দেখার বদলে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরোনো, রিকন্ডিশন্ড—সব ধরনের গাড়ি পাচ্ছেন। এতে প্রায় ৫০টি শোরুম ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের সুপারসেল কার বাজারের ষষ্ঠ পর্ব চলছে, যা বিগত প্রায় দেড় মাস ধরে পরিচালিত হচ্ছে। সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টি হলেও আইসিসিবির এক্সপো ভিলেজে এক ছাদের নিচে চমৎকার পরিবেশ থাকায় বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো নেতিবাচক প্রভাব কার বাজারে পড়েনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন। এ ছাড়া ঢাকায় সন্ধ্যায় পরিবেশ বেশি জমজমাট থাকায় আমরা সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছি। বর্তমানে আনুষ্ঠানিকভাবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এই কার বাজার।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার

বিস্তারিত কমেন্টে