শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:৩৭
শিরোনাম
● কসবা–আখাউড়া সড়ক যেন মরণফাঁদ, সংস্কারে মানববন্ধন ● জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন ● কসবায় ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● কসবা–আখাউড়া সড়ক যেন মরণফাঁদ, সংস্কারে মানববন্ধন ● জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন ● কসবায় ১৫ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ ● ঈশ্বরদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ ● মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল ● সাংবাদিককে হুমকি, চট্টগ্রামে মানববন্ধন ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে কমিটির সদস্যরা চলমান প্রকল্প পরিদর্শন করেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম সচিব রুহুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, মাউশি বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, যুগ্ম সচিব এস এম ইমরুল হাসান, সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উন্নয়ন প্রকল্পের চলমান কার্যক্রম, অগ্রগতি, বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পের গুণগত মান ঠিক রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে