বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৫:৫২
শিরোনাম
● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

আজ বিএমইউজের কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সোহেল আহমেদ বলেন, একজন পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিককে ভয়ভীতি দেখানো স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, পেশাগত দায়িত্ব পালন বা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি, সাইবার সুরক্ষা আইন বা অন্যান্য ফৌজদারি ধারায় মামলা দায়েরের প্রবণতা অব্যাহত রয়েছে। অনেক সাংবাদিককে পুরোনো মামলায় বা নতুন মামলায় গ্রেপ্তার বা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে, যা সত্যিই দুঃখজনক। তিনি সরকারের কাছে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের দাবি জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, সাংবাদিকেরা জনগণের কাছে সত্য প্রকাশের জন্য দায়বদ্ধ। অতএব হাতকড়ার ভয় দেখিয়ে তাঁদের নৈতিকতা থেকে সরানো যাবে না। তিনি হুমকির ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজের নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রামে সাংবাদিকদের সাংবাদিকতার পরিবেশ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে