বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৭:২৩
শিরোনাম
● আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ● মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন? ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি ● আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ● মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি, তারপর হঠাৎ কেন বাদ পড়লেন? ● দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক, অনুমোদনের অপেক্ষায় ১৪ প্রকল্প ● নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’ ● কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি তালিকা ● যশোর উপশহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ২৭ নভেম্বর ● হাতে লেখা বা কম্পিউটারে টাইপের ঝামেলা শেষ, মোবাইলেই কভার পেজ তৈরি ● আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদে অধ্যাপকঅব্যাহতি

কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২০
শেয়ার: mail
কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা

জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান উন্নত করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নয়ন সংক্রান্ত কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘সুনামের গণ্ডি পেরিয়ে: বৈশ্বিক র‍্যাংকিংয়ের প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অবস্থান’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও র‍্যাংকিং বিষয়ক পরামর্শক ড. ফাহাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কাউছার আহমেদ পাটোয়ারী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, র‍্যাংকিংয়ে কেবল ভালো পাবলিকেশন থাকলেই স্থান পাওয়া যায় না। একটি বিশ্ববিদ্যালয় কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, সেটিও র‍্যাংকিংয়ে অবদান রাখে। একাডেমিক স্বচ্ছতাও র‍্যাংকিংয়ে জায়গা পেতে সহায়তা করে।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ে যথাযথ নথিপত্র সংরক্ষণের ঘাটতি রয়েছে। র‍্যাংকিংয়ে উন্নতি করতে হলে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে যোগ্যতা অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে রূপ দেওয়ার কাজও চলছে। প্রতিটি কাজ দায়িত্বের সঙ্গে করতে পারলে শিগগিরই আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে স্থান পাওয়া সম্ভব হবে।

র‍্যাংকিং উন্নয়ন কর্মশালার প্রশিক্ষক ড. ফাহাদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে উন্নতির জন্য মানসম্মত গবেষণা প্রয়োজন। বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও র‍্যাংকিংয়ে উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের ওপর নজর দিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণা অনুদান ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষাছুটিতে থাকা শিক্ষকদের সম্পৃক্ততা বৃদ্ধি, দূরদর্শী ও কৌশলগত নেতৃত্ব, আন্তর্জাতিক অতিথি ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, কার্যকর জনসংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং ফলাফলভিত্তিক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে অবস্থান উন্নত করা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা

বিস্তারিত কমেন্টে