সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০৩:৫৪
শিরোনাম
● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার

বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদনপ্রক্রিয়া বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হচ্ছে দুই মাসব্যাপী সেমিনার সিরিজ।

Higher Studies Abroad: A Complete Guidelines শীর্ষক এ আয়োজনের মাধ্যমে অস্ট্রেলিয়া, চীন, জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তির বিভিন্ন সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। এতে বিদেশে উচ্চশিক্ষার সম্ভাব্য গন্তব্য নির্বাচন, স্কলারশিপ ও ফান্ডিংয়ের সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

সেমিনার সিরিজের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর। এদিনের আলোচনার বিষয় How to Avail Scholarship Opportunities in Australia। এরপর ১১ নভেম্বর Strategies to Secure PhD Positions in China, ১৮ নভেম্বর Journey to Japan: Higher Study Perspectives, ২৫ নভেম্বর How to Prepare for European Scholarships: A to Z Guidelines এবং ৩০ নভেম্বর Scholarship Opportunities in the USA: Constraints to Overcome শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।

প্রতিটি সেশন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারি, যবিপ্রবিতে অনুষ্ঠিত হবে। বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের সেমিনারে অংশ নিতে বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

নিবন্ধনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছে JUST Research Society।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার

বিস্তারিত কমেন্টে