সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৮:৩৪
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

ইরানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, লাগবে যেসব যোগ্যতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮
শেয়ার: mail
ইরানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, লাগবে যেসব যোগ্যতা

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ রয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী মেধাবী শিক্ষার্থীরা স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও অন্যান্য উচ্চতর শিক্ষাক্রমে আবেদন করতে পারবেন।

চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ থাকলেও ফারসি ভাষা ও সাহিত্য, ইরান স্টাডিজ, মানবিক বিজ্ঞান এবং ইসলামিক স্টাডিজে আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।

ঢাকায় অবস্থিত ইরান সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষা ও গবেষণা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ১১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

যে যোগ্যতা লাগবে

স্নাতক বা অনার্স পর্যায়ে আবেদন করতে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। মাস্টার্সে ভর্তির জন্য অনার্সে কমপক্ষে ৭৫ শতাংশ এবং পিএইচডি ও প্রফেশনাল ডক্টরেট পর্যায়ে মাস্টার্সে ন্যূনতম ৮০ শতাংশ নম্বর প্রয়োজন হবে।

বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্ধারিত সীমা। অনার্স পর্যায়ে সর্বোচ্চ বয়স ২২ বছর, মাস্টার্সে ২৭ বছর এবং মেডিকেল অনার্সে ২২ বছর হতে হবে। স্পেশালাইজড ডক্টরেট, পোস্ট-ডক্টরেট ও ফেলোশিপের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৬ বছর।

যেসব নথি লাগবে

আবেদনের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট জমা দিতে হবে। প্রয়োজন অনুযায়ী এসব নথির বৈধ বা সরকারি ইংরেজি অনুবাদও দিতে হবে।

সনদ ও ট্রান্সক্রিপ্টে যথাযথ সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। পাসপোর্টের ক্ষেত্রে শুধু প্রথম পৃষ্ঠার পরিষ্কার স্ক্যান কপি গ্রহণ করা হবে। মোবাইল ফোনে তোলা অস্পষ্ট বা অনানুষ্ঠানিক ছবি গ্রহণযোগ্য নয়।

দুই ধরনের বৃত্তি

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃত্তি দুই ধরনের—‘এ’ ও ‘বি’।

বৃত্তি ‘এ’ বা পূর্ণ বৃত্তির আওতায় বিনা মূল্যে শিক্ষা, চিকিৎসাসেবা বা স্বাস্থ্যবীমা, একক শিক্ষার্থীদের আবাসিক সুবিধা এবং টিউশন ফি সহায়তা দেওয়া হবে। ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে আবেদনকারীদের পূর্ণ বৃত্তির ক্ষেত্রে সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়।

অন্যদিকে বৃত্তি ‘বি’-এর আওতায় বিনা মূল্যে শিক্ষা, চিকিৎসাসেবা বা স্বাস্থ্যবীমা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন যাচাই, প্রয়োজনীয় ক্লিয়ারেন্স, অ্যাডমিশন ওয়ার্কিং গ্রুপের পর্যালোচনাসহ পুরো প্রক্রিয়ায় কমপক্ষে ৪০ দিন সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদন ফাইল জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ইরান সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষা ও গবেষণা বিভাগে ০২৪১০২০৪২১-২৪ নম্বরে ফোন অথবা dhaka.icro@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইরানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, লাগবে যেসব যোগ্যতা

বিস্তারিত কমেন্টে