মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৫:৩৯
শিরোনাম
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে

সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩
শেয়ার: mail
সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় বাঘাইহাট জোনের উদ্যোগে উন্নত চক্ষু চিকিৎসার জন্য পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ১৭ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য রোগীদের চট্টগ্রামের লায়ন্স হসপিটালে পাঠানো হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্ষু সমস্যায় ভুগছিলেন এসব রোগী। তাঁদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন। দুর্গম এলাকায় বসবাসের কারণে অনেকেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে দূরবর্তী শহরে যেতে পারছিলেন না।

বাঘাইহাট জোনের উদ্যোগে প্রাথমিকভাবে রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ১৭ জন রোগীকে চট্টগ্রামের লায়ন্স হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাঁদের স্বজনরা বাঘাইহাট জোনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে চিকিৎসাসেবা নিতে শহরে যাওয়া অনেকের জন্যই কঠিন। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ করবে।

বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান, পিএসসি বলেন, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মানবিক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দুর্গম সাজেক অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরি হলে প্রত্যন্ত এলাকার মানুষের ভোগান্তি আরও কমবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ

বিস্তারিত কমেন্টে