সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:৪৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) ও মাহফুজ (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে যায়। নিহত হুজাইফা ওই গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে পুকুরপাড়ে গিয়ে শিশু দুটির মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে স্বজনেরা তাদের দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে