সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪১:৪৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, জেনে নিন দেশের বাজারের সর্বশেষ দর

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, জেনে নিন দেশের বাজারের সর্বশেষ দর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন ঘটেছে। একই সঙ্গে ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির গতিপ্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে বিশ্ববাজারের বিনিয়োগকারীরা এখন মার্কিন মূল্যস্ফীতির সর্বশেষ তথ্যের অপেক্ষায় রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমে আসে। একই সঙ্গে ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচার্সের দামও ০ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৬ দশমিক ৯০ ডলারে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় এদিন বাজারে লেনদেনের সামগ্রিক পরিমাণ ছিল তুলনামূলক কম।

স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন জানান, শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর দেশটির ট্রেজারি বন্ডের সুদহার বেড়েছে। এতে আগামী ১৬ সেপ্টেম্বর ফেডের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণ ও রুপার দাম কমেছে। তিনি উল্লেখ করেন, স্বর্ণের জন্য প্রতি আউন্স ৪ হাজার ৩২০ ডলার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তর এবং দাম ৪ হাজার ৫০০ ডলারের ওপরে উঠলে বিক্রির চাপ বাড়তে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, আগামী সপ্তাহে ফেডের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৮ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা, যা কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ছিল ৫০ শতাংশ। বিনিয়োগকারীরা এখন বৃহস্পতিবার প্রকাশিতব্য মার্কিন উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবারের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে নজর রাখছেন।

এদিকে উপসাগরীয় এলাকায় ইরানের নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ও হরমুজ প্রণালিতে নতুন নৌপথ ঘোষণার বার্তা এবং জাহাজে হামলার ঘটনায় জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বিশ্ববাজারে মূল্যস্ফীতির উদ্বেগ তৈরি করেছে। সাধারণত মূল্যস্ফীতিতে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ ভাবা হলেও সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কিছুটা হ্রাস পায়।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮২৫ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে উঠেছে।

দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দর: এদিকে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, জেনে নিন দেশের বাজারের সর্বশেষ দর

বিস্তারিত কমেন্টে