রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৭:৫৪
শিরোনাম
● শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি ● মাদকবিরোধী অভিযানে চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি ● মাদকবিরোধী অভিযানে চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি

মাদকবিরোধী অভিযানে চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
মাদকবিরোধী অভিযানে চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নিজের চাচাতো ভাই জসীমকে পুলিশের হাতে তুলে দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদ। আত্মীয়তার সম্পর্কের ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে তাঁর এ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা এলাকার সালাম বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করেন জামাল আহমেদ। এ সময় নিজের চাচাতো ভাই জসীমকে আটক করে নাসিরনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এএসআই জামাল তাঁকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

ঘটনার পর শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জসীমকে ২০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের মতে, মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার কিংবা আত্মীয়তার পরিচয়ের চেয়ে আইনের শাসন ও সামাজিক দায়িত্বকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিজের চাচাতো ভাইয়ের বিরুদ্ধেও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় জামাল আহমেদের ভূমিকা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদকবিরোধী অভিযানে চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা

বিস্তারিত কমেন্টে