মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:০৪
শিরোনাম
পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

সৌদি আরবে ই-পাসপোর্টের বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করল রিয়াদ দূতাবাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
সৌদি আরবে ই-পাসপোর্টের বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করল রিয়াদ দূতাবাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে কার্যালয় এলাকা ও এর আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বে সময় নির্ধারণ ব্যতীত আর কোনো বায়োমেট্রিক আবেদন গ্রহণ করা হবে না। ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়ায় অংশ নিতে সেবাগ্রহীতাদের দূতাবাসের নিজস্ব পোর্টালের লিংকের সাহায্যে আগাম তারিখ নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যাদের আবেদনের নির্দিষ্ট তারিখ ও সময় ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে সুশৃঙ্খল উপায়ে সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত নীতিমালা ও নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে ই-পাসপোর্টের বায়োমেট্রিকে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করল রিয়াদ দূতাবাস

বিস্তারিত কমেন্টে