বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৬:৩২
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

শাপলা চত্বরে সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩
শেয়ার: mail
শাপলা চত্বরে সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

এর আগে সকাল ৭টায় শাপলা চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর একে একে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা শুরু করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

চট্টগ্রাম যাওয়ার পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা করবে লংমার্চের বহরটি। এর মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শাপলা চত্বরে সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

বিস্তারিত কমেন্টে